শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

এদেশের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনা হবে-টিটু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, সমন্বিত উদ্যোগে এদেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্য মূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রনে রাখা। আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
শনিবার দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরপুরের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বানিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্য পণ্য সরবরাহ করা হবে। ওই পরিবারের সকল সদস্য এই সুবিধা ভোগ করবে, শুধু রমজান মাসেই নয়, বছরের বার মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে। পণ্যের সরবারহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোন সিন্ডিকেট খাদ্যপণ্য মজুদ করতে পারবে না। এ বিষয়ে পণ্য সরবাহকারীদের সাথে আমাদের একাধিক বৈঠকে কথা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।