বাংলাদেশ স্কাউটসের গার্ল ইন স্কাউটিং বিভাগের পরিচালনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি কর্মশালার উদ্বোধন করেন আঞ্চলিক স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। এসময় দিনাজপুর আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, সহকারী পরিচালক মোঃ সৈকত হোসেন, কর্মশালার প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাসহুরুল হক বক্তব্য রাখেন। ২৬-২৭ জানুয়ারি ২ দিনের কর্মশালায় মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক ধারণাদান ও বিষন্নতা, উদ্বিগ্নতা, সেলফ হার্ম, সাইকোসিস ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়। সেশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকার টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ মাসহুরুল হক ও মুন্সিগঞ্জ জেলার রোভার স্কাউট লিডার প্রতিনিধি পিআরএস মোঃ সাইফুল ইসলাম। ২৭ জানুয়ারি সকালে সার্টিফিকেট বিতরণ করেন মোঃ আবু সাঈদ, সম্পাদক, দিনাজপুর অঞ্চল ও উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। কর্মশালাটিতে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা থেকে ৩০ জন গার্ল ইন রোভার ও ইয়াং মহিলা লিডার অংশগ্রহণ করে।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
দিনাজপুর গার্ল ইন স্কাউট বিভাগের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪