শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
গতকাল শুক্রবার বিকেলবেলা (২৬ জানুয়ারি, ২০২৪ইং) অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত পাকুন্দিয়ার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন শিকড় বনাম অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের মধ্যকার একটি মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সেই সাথে ম্যান অব দ্যা ম্যাচ ও প্রতিপক্ষ দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা।
উক্ত খেলায় প্রধান অথিতি জালাল মোহাম্মদ গাউছ শাওন, সংগঠনের সাবেক সভাপতি/সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা নোমান মোল্লা, সুজন মাহমুদ, এম.এস. আল মামুন, এনামুল হক সুমন, জাহিদ হাসান হিমেল, ইয়াছিন আরাফাত, মোঃ রিদয়, হোসাইন মোহাম্মদ ফরহাদ, আতাউর রহমান সোহাগ (আহ্বায়ক, শিকড়), আল ইমরান (যুগ্ম আহ্বায়ক, শিকড়), বর্তমান সংগঠনের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক এনামুল হক জাহিদ, এগারোসিন্দুর ও বুরুদিয়া ইউনিয়ন শিকড়ের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত এবং মিজানুর রহমান, নাসিম, বুরুদিয়া ইউনিয়নের সহ-সভাপতি এমদাদ, এছাড়াও চলনবিলের আলো পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ স্বপন হোসেন সহ অন্যান্য সম্পাদক ও খেলোয়ারবৃন্ধ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দের আলোচনা ও পুরস্কার পর্ব শেষে সবার মাঝে খাবার বিতরণ করে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা ও সম্পাদক মন্ডলির মধ্যকার একটি উঠান বৈঠক হয় এবং নতুন কমিটিতে অনার্স পড়ুয়া নতুনদের যোগদানের  জন্য আহবান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।