শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রধান উপদেষ্টা ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডর আলী আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাড. নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান, শেখ তৈয়েবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা তুলে ধরে বক্তারা দাবি করেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকান্ডের বিচারকার্য পুন:তদন্ত করে মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে মাদক ও বাল্যবিবাহ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে হবে। সঠিক স্থানে ভৈরব নদ খনন ও অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও দালদের দৌরাত্ম বন্ধ করা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চত্বরের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রি ও সেবন বন্ধ করা, যানজট নিরসনে সড়কের পাশে অবৈধ দখলদার উচ্ছেদ করা, বাজার  মনিটরিং জোরদার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তা সমাধানে জোর দাবি করেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।