যশোরের অভয়নগরে চালের বাজার নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানী লাইসেন্স না থাকা ও মজুদকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো দÐ দেওয়া হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।’অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪