শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন ২৪ জানুয়ারি বুধবার বিকাল ৪.৩০ ঘটিকায় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান এর  সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হারিসুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলান, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পরেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: গুলফামুল ইসলাম মন্ডল,প্রাধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ । এ সময় খেলায় অংশ গ্রহন কারী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য এবং দলীয় সংগীতে অংশ গ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা ধরনের খেলা দেখতে এবং খেলায় অংশ গ্রহন করতে প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।