শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে দু:স্থ-অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ১শ ৬০ জন দু:স্থ- অসহায় ও শারিরীক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজ।
বৃহস্পতিবার দুপুরে প্রশিকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আব্দুল্লাহ্-আল-মঈদ,
বিজ প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক  (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, বিজ পলাশবাড়ী জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান ও
বিজ  স্বাস্থ্য কর্মসূচীর পলাশবাড়ী জোন ম্যানেজার  মোজাহার আলী প্রমুখ।
উল্লেখ্য, এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।