শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সরকারি গাছ কেটে নিলেন কৃষি কর্মকর্তার অফিসের এ‍্যাকাউন্টেট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে সরকারি গাছ চুরি করে কেটে নিলেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে কর্মরত এ‍্যাকাউন্ট অফিসার মোঃ আমিরুল ইসলাম। তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার তালতলা এলাকার ভূমি অফিস সংলগ্ন কৃষি বিভাগের সরকারি জমিতে থাকা সরকারি গাছ বিভিন্ন সময় চুরি করে কেটে নিয়ে যায় ওই কৃষি অফিস কর্মকর্তা আমিরুল যা এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সরেজমিনে গেলে এলাকার একাধিক ব্যক্তি নাম পরিচয় না জানানোর শর্তে বলেন, একজন সরকারি অফিসের কর্মকর্তার এহেন চুরির সাথে জড়িত থাকা বিবেকবান মানুষ কেউ মেনে নিতে পারেনা। অনেকে ওই কৃষি অফিসের কর্মরত আমিরুলের শাস্তি দাবি করেন। জরুরি ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করে জানিয়েছেন, একজন সরকারি চাকুরীজীবির চুরির সাথে জড়িত থাকার বিষয়ে সঠিক তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে দাবি তুলেছেন সচেতন মহল। এবিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে কর্মরত এ‍্যাকাউন্টস অফিসার মোঃ আমিরুল ইসলাম সরকারি গাছ বিনা অনুমতিতে কেটে নেওয়ার কথা স্বীকার করে ভুল হয়েছে বলে জানান এবং এমন অপরাধ আর কোনদিন হবেনা বলে তিনি কোন নিউজ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

 অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন বলেন, কৃষি বিভাগের সরকারি জায়গা থেকে গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, যদি এমনটি হয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।