শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে চারটি ইটভাটায় অভিযান, জ্বালানী কাঠ জব্দ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার বিপুল পরিমান জ্বালানী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১১টার সময় উপজেলার দাতারামপাড়া এলাকার চারটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার দুর্ঘম বনভূমি এলাকায় গড়ে উঠা ৪টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জ্বালানি কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে এবং ৪টি ইটভাটা কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।