শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপা অঞ্চলের শীতকালীন খেলাধুলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
৫২ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা ২৪ জানুয়ারি উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।   মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান ও আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁপা অঞ্চল এর সভাপতি প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ এতে সভাপতিত্ব করেন। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল  ও চাঁপা অঞ্চলের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সভায় খেলাধুলা পরিচালনা, অতিথি নির্বাচন, আইন শৃংখলা রক্ষা ও সম্ভাব্য বাজেট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, রংপুর উপ অঞ্চলের শীতকালীন প্রতিযোগিতা ২-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে চাঁপা অঞ্চলের প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি রংপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।