শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩টি ক্লিনিকে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা: ১টি সিলগালা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করানোর দায়ে ও লাইসেন্স নবায়ন না থাকায়  বিশ্বাস প্রাঃ ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। অপরদিকে, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১লাখ টাকা জরিমানা ও ওটি সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান, মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সবুজ। এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এবি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবওয়েভ মেডিকেল সেন্টার তাদের প্রতিষ্ঠান বন্ধ করে মুহুর্তে সটকে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।