শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাসিক মেয়র লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারিকরণ হলো রাজশাহী সার্ভে ইনস্টিটিউট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারিকরণ হলো ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও সরকারিকরণ করে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ এর উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও ১১.০১.২০২২ তারিখ হতে সরকারিকরণ করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’
এদিকে রাজশাহী সার্ভে ইনস্টিটিউট সরকারিকরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।একইসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ধন্যবাদ জানান রাসিক মেয়র।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সার্ভে ইনস্টিটিউট সরকারিকরণ হওয়ায় আমরা রাজশাহীবাসী অত্যন্ত আনন্দিত।এতে শিক্ষানগরী রাজশাহীতে নতুন মাত্রা যোগ হলো।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী সহ সংশিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য,শিক্ষানগরী রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেববাজার সংলগ্ন সোনাদীঘির পশ্চিমে ১৮৯৮ সালে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।১৯০২ সালে এক বছর মেয়াদী আমিনশীপ ও দুই বছর মেয়াদী সাব-ওয়ারসিয়ার কোর্স চালু হয়ে ১৯৮৫ সাল পযর্ন্ত চালু ছিল।১৯৮৫ সালে ডিপ্লোমা-ইন-সিভিল-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (Surveying Technology) চালু হয়।২০০০-২০০১ শিক্ষাবর্ষ হতে শুধু চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছিল।নগরীর কচুয়াতৈল এলাকায় প্রায় তিন একর জমির ওপর সার্ভে ইন্সটিটিউটের নতুন ভবনসমূহ ও ক্যাম্পাস নির্মাণ করা হয়।২০১৮ সালের ১০ মে সার্ভে ইন্সটিটিউটের নতুন এই ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।