শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন বীরগঞ্জ এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আকতার বৃষ্টি প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত তিনি অতিথিদের সাথে নিয়ে মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এবারে মেলায় মোট ২২টি ষ্টল অংশগ্রহন করে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।