শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে লফস’র উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
রাজশাহীতে হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুযারী (সোমবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ে হতদরিদ্র ৪০ জন দরিদ্র নারী ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতাল এর মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস স্পেশালিস্ট ও গাইনী চিকিৎসক ডাঃ সাবিনা সুলতানা সুমি এবং লফস এর নির্বাহী সদস্য মোঃ সেকেন্দার হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন,দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহব্বান জানান এবং হতদরিদ্র নারী ও শিশু সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যানর মধ্যে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন,প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন,প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ ৪০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিশু সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।