শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়ীতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা, মেডিকেল অফিসার ডা. আজাদ রহমান, ডা. শায়লা পারভীন, ডা. অমৃত সরকার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আরিফ মাহমুদ, ক্যাশিয়ার মোঃ গোলাম মওলা, ফার্মাসিষ্ট মুনমুন রায় ও মোঃ মইলুন হক প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, পরিবার পরিজনকে বঞ্চিত করে দেশের মানুষের সেবায় আমরা নিজেদের উৎসর্গ করেছি। তার প্রতিদানে যদি কারণে অকারণে আমাদের উপর হামলা চালানো হয় তাহলে তো এ পেশা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। কি নির্মম এবং নারকীয় হামলা করা হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক, সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীসহ আবাসিক ভবনগুলিতে বসবাসরত তাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে। কর্মস্থলে যদি আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।