শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে বিএসটিআইয়ের অভিযানে দুটি ফিড মিলকে জরিমানা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
জয়পুরহাট সদর উপজেলায় বিএসটিআই এর মান সনদ না থাকার অপরাধে দুটি ফিড মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্দ্যোগে গতকাল রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত সদরের বিসিক শিল্পনগরীর বিভিন্ন ফিড মিলে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর মান সনদ না থাকায় ও অন্য ফিড মিলের নামে প্যাকেট করা ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রি (প্রা:) লি. এর স্বত্বাধারীকে ১০ হাজার টাকা ও একই এলাকায় মেসার্স পল্লি ফিড এন্ড চিকস এর স্বত্বাধারীকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে।অভিযান পরিচালনাকালে দুই ফিড মিলের স্বত্বাধিকারীকে ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।