শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের সরিষাবাড়ী থানায় দুইটি গরু সহ দুই-গরু চোর আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ি থানা পুলিশ একটি পিকআপ ভ্যান সহ দুই গরু সহ ২-জন গরু চোর আটক করেছে।-২১-জানুয়ারি -ভোর রাত অনুমান ০৪.০০ ঘটিকা সময়  তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে ডিউটি করাকালীন সময়ে একটি পিক- আপ গাড়ির গতিবিধি সন্দেহ মনে হলে, উক্ত পিক-আপ গাড়ি ধাওয়া করিয়া সরিষাবাড়ী থানাধীন (বাঘআসড়া) দরিয়া-মেইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিক-আপ গাড়ি আটক করিয়া শফিকুল ইসলাম (২৫), পিতামৃত আমজাদ হোসেন, মাতা-জবেদা খাতুন, সাং-আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, মোতালেব হোসেন (২৪) পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-কাঁচা রাজপুর, পোঃ আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা ধৃত করা হয়। উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে একটি সাদা রংয়ের বকনা গরু মল্য অনুমান ৮০,০০০/-টাকা, একটি লাল রংয়ের বকনা বাছুর গরু, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, একটি লাল রংয়ের হাতল যুক্ত লোহার কাটিং প্লাস একটি হাতলযুক্ত লোহার কাচি লম্বা ১ ফুট ৪ ইঞ্চি,একটি নীল-হলুদ রংয়ের মাহিন্দ্রা পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন. ১২-২৮৭১, জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত সময় মমিনুর রহমান (৪০), পিতা- মোঃ রাজমোহর শেখ, সাং- মেইয়া পূর্বপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর জনান যে, গরু দুইটি তার বসত বাড়ীর গোয়াল ঘর হইতে চুরি হইয়াছে। পরবর্তীতে মমিনুর রহমান থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিলে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরেুদ্ধে পরস্পর যোগসাজসে রাতের বেলায় সঙ্গোপনে গোয়াল ঘরের তালা কাটিয়া চুরি করার অপরাধে সরিষাবাড়ী থানার মামলা নং-১১ তারিখ-২১-জানুয়ারী -২০২৪- ধারা- ৪৫৭/৩৮০/৩৪ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাদের নিমিত্তে ০৫(পাঁচ) দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অজ্ঞতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।