শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ১০ লিটার চোলাই মদসহ নারী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ১০ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, পুলিশ সুপার সিরাজুল হুদা’র নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র পরামর্শে রবিবার (২১ জানুয়ারি) এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী অভিযানে বের হয়।

বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ (বুড়াবন্দর) এলাকার মৃত বুধু সরেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন চৌকশ পুলিশ টিম। এসময় তার বসতবাড়ীর শয়ন ঘর হতে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সাথে সাথে উদ্ধারকৃত চোলাই মদ সহ মৃত বুধু সরেনের স্ত্রী অ্যাঞ্জেলা টুডু(৪৫) কে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে আটোয়ারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।