শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভনগরে এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপুর্তি পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

যশোরে অভয়নগরে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দর্শক নন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১১ তম বর্ষপ‚র্তি অনুষ্ঠান। ১১ পেরিয়ে ১২ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ই জানুয়াারি সকালে নওয়াপাড়া প্রেসক্লাবে অভয়নগর প্রতিনিধি মো. রবিউল ইসলাম এর আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে অভয়নগর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম এর সঞ্চলনায়,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহম্মেদ,এসএম আবিদ হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাজিদ হোসেন সুপ্ত,নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ,কোষাধ্যক্ষ মফিজুর রহমান,সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি খাইরুল বাসার প্রমুখ। এ সময় উপস্থিত সকল অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন।এর পূর্বে নওয়াপাড়া প্রেসক্লাবের সকল কর্মকর্তারা সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুলকে পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।