শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নিজের স্ত্রী-সন্তানকে অস্বীকার করায় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বরখাস্ত হলো ‘সালাম মোর্শেদী’

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সমাচার সহ কয়েকটি অন লাইন পত্রিকার প্রতিনিধি,রোভার স্কাউটস্ সদস্য, তোড়িয়া ইউনিয়নের কালিতলা গ্রামের মোঃ মইনুল হকের পুত্র সালাম মোর্শেদী(২৫)কে প্রেস ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছে।

আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, সালাম মোর্শেদী সাংবাদিকতার আদর্শ ও প্রেস ক্লাবের নিয়ম-নীতি মানছেন না। ইতিপূর্বে তার বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি অভিযোগ হয়েছিল।

তারপর নারী কেলেঙ্কারী সহ তার বিবাহিত স্ত্রী ও তার ঔরশজাত আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তানকে অস্বীকার করায়, প্রেস ক্লাব সহ আটোয়ারী থানায় দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে ৭দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে সালাম মোর্শেদীকে আটোয়ারী প্রেস ক্লাবের সদস্য পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ. রায়হান চৌধুরী’র স্বাক্ষরীত ১৯ জানুয়ারি ২০২৪ তারিখের বরখাস্তের একটি পত্র সালাম মোর্শেদীর কাছে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।