শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।
এ ঘটনায় হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে  (৪০) থানা পুলিশ আটক করেছে।৷ ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।
জানা যায়, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের উড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ীর সবাইকে এ ঘটনা জানায় সে। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।