শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার ইনডোরে প্রীতি ম্যাচে কামাল এফ.সি সরকার বাজার’র ৪ গোলে বিজয়

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
বর্তমান সময়ে ইনডোরে খেলার জনপ্রিয়তা অনেকটা বেশি। ব্যস্তময় সময়ে খেলার মাঠে সঙ্গীদের সময় দিতে না পারলেও  ইনডোরে খেলতে আগ্রহী কর্মজীবি মানুষেরা। দিনে অনেকটা ব্যস্ত থাকেন ব্যবসায়ী থেকে শুরু করে অন্যন্য কর্মজীবি মানুষজন।
গত ১লা জানুয়ারি বছরের প্রথম দিনে ব্যবসায়ী ও কর্মজীবিদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করে বিভিন্ন পেশার মানুষ। এই ম্যাচে দুটি শক্তিশালী দলের তুমুল প্রতিযোগীতা হয়। প্রতিযোগীতায় কামাল এফ.সি টিম মোকাবেলা করে সাধুহাটি এফ.সি’র সাথে। খেলার শুরুতেই গোলের দেখা পায় কামাল এফ.সি। দলের হয়ে প্রথম দশ মিনিটের মধ্যে গোল আদায় করে নেন সুয়েব,পরবর্তীতে আরেকটি গোল করে মিজান, ম্যাচের ৩০ মিনিট পর আবার গোল করে সুয়েব,সর্বশেষ গোলের দেখা পায় রনি। এক-এক করে মোট ৪টি গোল করে কামাল এফ.সি। তবে শূণ্য গোলে রয়ে যায় সাধুহাটি এফ.সি। খেলায় কামাল গ্রুফের হয়ে খেলেন ফাহিম, সুয়েব,মিনহাজ,সঞ্জু দাস,মামুন,মাহিন,তানভীর,রিপন মিয়া,মাসুম,রনি,মিজান পক্ষান্তরে সাধুহাটি এফ.সি’র হয়ে মাঠে নামেন সাব্বির,সুমন,টিটু,জুনেদ,নুরুল,মিন্টু,বাপ্পন,সাধণ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।