শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের হামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি,ডাঃ মিনারা পারভীনের বাড়িতে দুষ্কৃতিকারিরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীনের স্বামী,ডাঃ মুক্তার হোসেন জানান,মেয়েদের পড়াশোনার সুবিধার্তে গত ৫মাস যাবৎ নওয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে আছি এবং মাঝে মাঝে এই বাসাতে এসে থাকি এবং গত পরশুদিনও আমরা এই বাসাতেই ছিলাম।

 (১৮ই জানুয়ারি)রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে এক প্রতিবেশী জানালে,সাথে সাথে আমি প্রশাসনকে অবগত করি। তাৎক্ষণিক অভয়নগর থানা পুলিশ ঘটনা স্থানে এসে পরিদর্শন করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলেন। ডাঃ মুক্তার হোসেন আরো বলেন,বিষয়টি গভীর রাতে ঘটায়,এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এর সাথে জড়িত রয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মিনারা পারভীনের কাছে জানতে চাইলে,তিনি তার মুঠোফোনে জানান,আমার মেয়েকে পরীক্ষা দিতে আমি ঢাকায় নিয়ে এসেছি।আমার বাড়িতে হামলার ঘটনা শুনেছি এবং বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি কিন্তুু এলাকার বাইরে থাকায় এখনো থানায় লিখিতভাবে অভিযোগ করতে পারিনি।তবে অতি দ্রুতই আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

 

ঘটনার সত্যতা জানতে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামকে মুঠোফোনে কল করলে,তিনি বলেন, মহিলা ভাইসচেয়ারম্যানের বাড়িতে হামলা সংক্রান্ত লিখিত কোন অভিযোগ এখনো পর্যন্ত পায়নি। মোবাইল ফোনে তার স্বামী জানিয়েছে।  তবে লিখিত অভিযোগ পেলে আমরা ঘটনা পর্যবেক্ষণ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।