শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শনিবার সকালে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত এর আয়োজনে জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু,  জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাজেদুর রহমান সহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল দ্রুত মামলা নিস্পত্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ  মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমূহ দ্রুত নিস্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছে মর্মে মত প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিস্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।