শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক : প্রতিমন্ত্রী শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘পিঠা উৎসব ১৪৩০’ অনুষ্ঠান শুক্রবার (১৯ জানুয়ারী’২৪) প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।
পিঠা উৎসব ১৪৩০ এ আরো বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন আবুল ফাতেহ ফাত্তেহ, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের উপকমিশনার রাশেদুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে মানুষের সেবা করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকব।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি নাগরিককে আধুনিক, স্মার্ট ও আত্মনির্ভরশীল হতে হবে। জনগণের চেষ্টা, সততা ও কর্মদক্ষতা এবং সরকারের সূদরপ্রসারী চিন্তাভাবনা ও সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশের পথে।
সিলেট অঞ্চলে পিঠা পুলির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় পিঠা পুলির ঐতিহ্য ফিরিয়ে আনতে এখন বিভিন্ন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পিঠা উৎসব ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে আসছে। সিলেট অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তোলা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরবর্তীতে প্রতিমন্ত্রী সিলেট বিভাগকে আধুনিক ও স্মার্ট করণে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।