শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানর ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি মোট ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের আগে ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগি শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। সদস্য সচিব বলেন, উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা আগামী ২৫,২৬ ও ২৭ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।