শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠান সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে  সব কিছু করা হবে- পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি অব:) নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নান্দাইলবাসীর খেদমতে কাজ করার লক্ষ্যে নান্দাইলের গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎখাত, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে জোরদার করা হবে। এছাড়া সকল ধরনের দূর্নীতি ও অপকর্ম বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ সব ধরনের নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধে সকলকে পাশে থাকার আহ্বান জানান। এছাড়া সাংগঠনিক নিয়ম-তান্ত্রিকভাবে দলীয় সংগঠনের সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের সমান গুরুত্ব দিয়েছেন বলে জনগণকে একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নান্দাইল উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক ঐতিহ্যহাসিক গনসংর্ধ্বনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কবীর উদ্দীন ভূইঁয়া, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মতিউর রহমান ভূইঁয়া, আওয়ামীলীগ আইনজীবি সমিতির কেন্দ্রীয় নেতা ও জিএসএন নিউজ ২৪ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগ নেতা নজিবুল্লাহ লিটন, শফিকুল ইসলাম সরকার ও আবু নাঈম ভূইঁয়া ফারুকের সঞ্চালনায় নান্দাইলের পৌর সভা, বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অগণিত ফুলের তোড়া দিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ফুলেল সংর্ধ্বনা জ্ঞাপন করা হয়। এর পূর্বে মাননীয় পরিকল্পনা মন্ত্রী সড়ক পথে দুপুরে নান্দাইল পৌছে জেলা পরিষদ ডাক বাংলোয় গার্ড অব অনার গ্রহন করেন। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ হল রুমে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে দূর্নীতি মুক্তভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নান্দাইলে প্রথম আগমন ও স্বাধীনতার ৫২ বছর পরে নান্দাইলে প্রথম সরকারের পূর্নমন্ত্রী পাওয়ায় সকল সেক্টরের জনগন খুবই খুশী হয়েছেন। সড়ক পথে শতাধিক তোড়ন নিমার্ণ সহ ৫শতাধিক ফুলের তোড়া, ক্র্যাষ্ট মাননীয় মন্ত্রীকে উপহার দেয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় মন্ত্রীর সাথে তাঁর প্রথম কন্যা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রুপা সাথে থেকে আনন্দ উপভোগ করেন। পরে তিনি রসুলপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাপনের উদ্যোশে গমন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।