নওগাঁর সাপাহারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোচকুরিলিয়া বরেন্দ্র সংসদের আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বরেন্দ্র সংসদের সভাপতি রকিবুল ইসলাম লিটনের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি বকুল হোসেন, বরেন্দ্র সংসদের উপদেষ্টা মনোয়ারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
সাপাহারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪