শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলি শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার কত রাত্রি১৭ জানুয়ারি বুধবার রাত ১০:১৫ মিনিটের দিকে নিজ গ্রামের বাড়ি শাখারিয়াতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এবং রাষ্ট্রীয় মর্যাদা ও সালাম শেষে দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি শাখারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
তাহার মৃত্যুকালে বয়স ছিল ৭৫বছর, মৃত্যুকালে স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
উক্ত জানাজার অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ঢাকা মিডফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার রফিকুল ইসলাম, গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবীব, আরো উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।