শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীর চারঘাটে বিএসটিআইয়ের অভিযানে ২টি মামলা দায়ের ও জরিমানা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত দই পণ্যে উৎপাদন,মেয়াদ উত্তীর্ণ তারিখ,নিট ওজন ও মূল্য উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার নন্দনগাছীর মেসার্স মিনহাজ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা টাকা জরিমানা এবং পরে ভাটপাড়া বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি চারঘাট সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ এর নেতৃত্বে পরিচালিত হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) মো: আবুল কায়েম।
এছাড়া উপস্থিত ছিলেন,বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: জুলফিকার আলী ও পরিদর্শক (মেট্রোলজি) আবু বকর।
জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।