শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শীতবস্ত্র উপহার দিলেন সাংবাদিক ডা.এম.এ.মান্নান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ৬০ জন শীতার্ত, ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবীকে শীতবস্ত্র হিসাবে (কম্বল, সোয়েটার, চাদর) উপহার দিয়েছেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে নাগরপুর বাজারে অবস্থিত আইয়ূব আলী সুপার মার্কেট প্রাঙ্গনে এক মতবিনিময় সভা শেষে শীর্তাতদের মাঝে কম্বল, সোয়েটার ও চাদর  বিতরণ করা হয়। এছাড়াও রাত্রিতে বিভিন্ন স্পটে গিয়ে শীতবস্ত্র  বিতরণ করেন ডা.এম.এ.মান্নান কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছিন্নমূল ব্যক্তিগণ বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন মানবিক ডাক্তার ন্যামে খ্যাত মান্নান ভাই আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় আমরা তার কাছে চির কৃতজ্ঞ।
শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন, নাগরপুরে শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই শীতবস্ত্র হিসাবে কম্বল, সোয়েটার ও চাদর উপহার দেওয়া হয়েছে। দরিদ্র মানুষের প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো, ইনশাআল্লাহ।
এ সময়  উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেস ক্লাব এর সিনিয়র সদস্য মো. আমজাদ হোসেন রতন, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহা, ইসলামী ব্যাংক লি.এর ক্যাশ অফিসার মো. তারিকুল ইসলাম, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উপ প্রশাসনিক কর্মকর্তা মো.ফেরদৌস হোসেন, সাংবাদিক মো. রিফাত মিয়া প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।