জামালপুর গোয়েন্দা বিভাগ ডিবি-২ দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৪ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা শাখা ডিবি-২। ১৭ জানুয়ারি দিবাগত রাতে ডিবি পুলিশের টিম চরকালিকাপুর থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃতরা হলেন-দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন(৪৫), তছির উদ্দিনের ছেলে আকা মিয়া(৪৫), জসিজল হক খোকার ছেলে ফারুক হোসেন(৫০) ও তারাজল হকের ছেলে আফাজ শেখ(৫০)।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তাদের আদালাতে সোর্পদ করা হয়েছে।