শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযান : দুই প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রয়, বিতরণ ও উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়- সিরাজগঞ্জের হাটিকামরুলে মেসার্স আখি যমুনা হাইওয়ে রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা ও পরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাওলাদার পাড়ার সবজি দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ে করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুশফিকুর রহমান।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।