শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে রাজস্ব কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
সিলেটে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার(১৭ জানুয়ারি) বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজস্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় অংশ গ্রহণ করেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ (রাজস্ব) এবং এ তিন জেলার অন্তর্ভুক্ত উপজেলাসমূহের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনারগণ (ভূমি)।
স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সবাইকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভূমি ব্যবস্থায় অনেক সংযোজন ও  আধুনিকায়ন হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সে আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করতে হবে।
ভূমি ব্যবস্থার উত্তরণের ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ দেশের ভূমি ব্যবস্থা জমিদার, ইংরেজদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন অতিরিক্ত সুবিধা বা  বৈষম্যের স্বীকার না হয় সেজন্য সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অবৈধ ভূমি দখলের সঠিক প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে সহকারী কমিশনারদের (ভূমি) আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
দিনব্যাপী এ কর্মশালায় রাজস্ব বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে জেলা ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর দল ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে  আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।