শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে শীতার্ত এতিম, গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। আজ বুধবার (১৭ জানুয়ারী) সকাল ৯টার সময় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্ট্রাকশন ব্রিগেড এর সৌজন্য ২০ ইসিবি রামগড় প্রকল্প ক্যাম্প এর বাস্তবায়নে শীতার্ত মানুষের মাঝে দুইশত টি কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন, ২০ ইসিবি রামগড় প্রকল্প কর্মকর্তা ক্যাপ্টেন মো: আবু সালেহ। এসময় অন্যদের মধ্যে ২০ ইসিবির ওয়ারেন্টর অফিসার ইমরান শিকদার, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক সহ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তিব্র শীতে স্থানীয় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।