শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুর অঞ্চলে রোপিত বৃক্ষের পরিচর্যা বিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উদ্যোগে বৃক্ষররোপণ কার্যক্রমের আওতায় রোপিত বৃক্ষের পরিচর্যা বিষয়ক সমন্বয় সভা অনলাইনে ১৬ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলে চলমান শৈত্য প্রবাহ ও প্রচন্ড ঠান্ডায় কাব, স্কাউট, স্কাউটার, ইউনিট এবং জেলা ও উপজেলা স্কাউটসের উদ্যোগে রোপিত বৃক্ষের যেন ক্ষতি বা নষ্ট না হয় এজন্য সভায় বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। সমন্বয় সভায় রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারী পরিচালক (পাট ও বীজ) কৃষিবিদ শেখর চন্দ্র রায়। দিনাজপুর অঞ্চলের উপ কমিশনার আরিফ চৌধুরীর সভাপতিত্বে এবং উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় সভায় আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদসহ রংপুর বিভাগের আট জেলার স্কাউট সম্পাদক, কাব লিডার, স্কাউট লিডারগণ সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের নির্দেশনার আলোকে দিনাজপুর অঞ্চলের আওতাধীন এলাকায় গত জুলাই হতে অক্টোবর ২০২৩ মাসে প্রায় সাড়ে তিনলক্ষ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।