শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহকরণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহকরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)এর অর্থায়নে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) এর সহায়তায় মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব এর আধুনিকমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয় এবং ফলক উম্মোচন সহ রক্ত পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দিন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীসহ উপজেলা প্রকৌশলী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল জানান, ইউজিডিপি প্রকল্পের ২০২১ – ২২ অর্থ বছরের বরাদ্দ থেকে ১০ লক্ষ টাকায় এসব মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করা হয়। সরবরাহকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে, হেমাটোলজী এনালাইজার, বায়োকেমিষ্ট এনালাইজার, ইলেক্ট্রোলাইট এনালাইজার,, ইউরিন এনালাইজার, হরমন এনালাইজার ও জেনারেটর। প্রধান অতিথি বলেন, এসব মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কারণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় আরো একধাপ এগিয়ে গেল। উপজেলার স্বল্প আয়ের মানুষেরা প্যাথলজিক্যাল পরীক্ষা নীরিক্ষায় অনেকটা আর্থিক সহায়তা পাবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করা হলো, জনগন যেন এর সুফল ভোগ করতে পারে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।