শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অসহায় প্রতিবন্ধি মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে ভালো কাজে খাবার সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধি মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার ধোপাদী নতুন বাজার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তালিম হোসেনের অফিসে খাবার ও কম্বল বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে খাবার ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তালিম হোসেন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ধোপাদী মডেল স্কুলের সভাপতি মকবুল হোসেন সরদার, সাংবাদিক কামাল হোসেন, ইবাদুল ইসলামসহ ভালো কাজে খাবার সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় অসহায় প্রতিবন্ধি ৫০ জনকে একটা করে কম্বল ও এক প্যাকেট করে খাবার দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।