শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো মন্তব্য করে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নিযুক্ত মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথম বারের মতো নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে ৫ দিনের সরকারি সফরে আসেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আজ মঙ্গলবার দুপুরে তিনি নিজ সংসদীয় এলাকা খাগড়াছড়িতে সফরে আসলে প্রতিমন্ত্রীকে অভ্যার্থনা ও শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ রামগড়বাসী।
এসময় রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে প্রতিমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরআগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশধার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা।
প্রতিমন্ত্রীর প্রথম রাষ্টিয় সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক সহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।