শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতা খুন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রিপন মল্লিক’র (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন। তিনি ঐ এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। রাতেই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে এ প্রতিবেদককে জানিয়েছে পুলিশ।
রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সারে ১০ টায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে তথ্য নিশ্চিত করেছে ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন।
পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ‘কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আ’লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে ছিলো।’
প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সারে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিককে ঘরের মেঝেতে পরেছিলো। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার জানান রিপন মারা গেছে। তারপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।’
নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, ‘আমাকে স্থানীরা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে এসে দেখি  মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসা ছিলো।’
শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, ‘আমার খালা/খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছে। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতো। রিপন মল্লিকের সাথে তার ভাই সমীর মল্লিকের সাথে জমি নিয়ে চাপা বিরোধ ছিলো। তবে ঘটনার দিন কেনো রিপন মল্লিক খালার ঘরে আসছে তা আমাদের জানা নেই।’
এই হত্যাকান্ডের সত্যতা স্বিকার করে ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল শেষে প্রাথমিক ভাবে যেটি বুঝা গেছে তা হলো এটি হত্যাকান্ড। যেই মহিলার ঘরে হত্যা করা হয়েছে সেই মহিলার সাথে রিপন মল্লিকের  সম্পর্ক ছিলো বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ঐ মহিলাকে আটক করেছি। সে হত্যা করেছে বলে স্বিকার করেছে তবে কি কারনে হত্যআ করেছে তা জানা যায় নাই।  রিপনের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতিও চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।