শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম সেনা জোনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ধারাবাহিক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ চলছে। সোমবার (১৫ জানুয়ারি) সোমবার আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় ২৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই সাথে জোনের আওতাধীন ক্যাম্প সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। জোন কর্তৃক দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন এক লাখ চার হাজার টাকার কম্বল বিতরণ করেন জোন। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থী মোছাঃ সাদিয়া আক্তার নামের একজনকে পড়ার টেবিল এবং চেয়ার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আরো দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশত বায়ান্ন টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।
প্রসঙ্গতঃ বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোন, প্রতিষ্ঠাকাল থেকে ৫০ বছর ধরে এই জনপদে জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিবেদিত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।