শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেয়া মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেয়া মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েক’শ হিন্দু, খ্রিস্টান ও মুসলিম নারীরা। উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদারের নারী নেতৃত্ব হারাম বলে দেয়া বক্তব্যের প্রতিবাদে ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে রবিবার বেলা সাড়ে ১১টায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজে এ কর্মসূচী পালন করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন নারী সমাজ। মানববন্ধনে ঝাড়ু হাতে নিয়ে অংশগ্রহণকারীরা পরে মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় বক্তারা বলেন, অযোগ্য চেয়ারম্যান ইকরাম ইজারদার রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য (নারী নেতৃত্ব হারাম) দিয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীও নারী, সেখানে তিনি সেই দলের হয়েই নির্বাচিত হয়ে কিভাবে এমন বক্তব্য রাখেন। তার এ বক্তব্যের প্রতিবাদসহ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন মোংলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতা দাশ, সাধারণ সম্পাদক কবিতা রায় ও স্থানীয় সাবেক ইউপি মেম্বর মৃদুকা বাছাড়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালে (বাগেরহাট-০৩) আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ঈগল প্রতীকের গত ৩০ডিসেম্বরের এক পথসভায় মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেন। এ ইস্যুতে এখানকার নারী সমাজ ক্ষুদ্ধ ও ফুঁসে উঠেন। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের আপন ভাইপো হলেন এই সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারদার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।