শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে ক্ষতিসাধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে লাখ টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে। বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল মতিন। আব্দুল মতিন চন্দুরা গ্রামের মৃত সহিরউদ্দীনের ছেলে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিনের প্রতিবেশীদের সাথে বেশ কিছুদিন যাবৎ বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নানাবিধ হুমকি ধামকা প্রদান করছিলো আব্দুল মতিনকে। এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২ টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে মতিনের খলিয়ানে থাকা তিনটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। যাতে করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে পাওয়া যায়।  পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা টের পেলে ডাক চিৎকার শুরু করে। আব্দুল মতিন জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি পালা পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে থানায় ৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো চন্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরনবী,মোস্তাফিজুর রহমান,ফজলুর রহমান একই গ্রামের নুরনবীর স্ত্রী মনোয়ারা, ফজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন,  একাব্বর বাদশার ছেলে মো. সেলিম।
এ বিষয়ে বিবাদীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে ইনডোজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।