শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মাদক বিরোধী মত বিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামবাসীদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ মত বিনিময় সভার আয়োজন করেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সোহেল রানা, নাগরপুর প্রেসক্লাবের সদস্য  মো. কবীর হোসেন প্রমুখ। এসময় ইউপি সদস্য ও গ্রামবাসীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, যারা মাদকের সাথে জড়িত আছেন আপনারা ভালো হয়ে যান। তা না হলে অপনাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন,  মাদককে জিরো টলারেন্স আনা হবে। নাগরপুর হবে মাদক মুক্ত এলাকা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।