ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা,উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর দুর্যোগে বা প্রয়োজনে সবার আগে সেবাদানকারী উপটিম “পরশ”
গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন), কেন্দ্রীয় কমিটি’র পক্ষ হতে ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও দৈনিক কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ ও খোর্দ্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক।
কমিটির আহবায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন,মাসুদ রানা,স্বজন বর্মন, ধনদেব রায় সদস্য সচিব ফরহাদ হোসেন, কার্যকরী সদস্য-রতন রায়, রাকেশ রায়, জাহিদুল ইসলাম, নাঈম ইসলাম,আবু বক্কর সুমন,শাহারিয়ার প্রমুখ।