শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে নৌ-ঘাটের জেটিতে মাদকসেবীদের আড্ডা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌ-ঘাটে নোঙর করে রাখা জেটিতে মাদকসেবী ও জুয়াড়িদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। সন্ধ্যা হলে শুরু হয় মাদকসেবীদের আড্ডাখানা। অবাধে এসব অপরাধমূলক কর্মকান্ড প্রকাশ্যে চললেও তা বন্ধে ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি আই ডব্লিউ টিএ’র) সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে- প্রায় দেড় মাস আগে আরিচা ঘাট থেকে নিয়ে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের একটি জেটি উপজেলা গোবিন্দাসী নৌ-ঘাটে নোঙর করে রাখা হয়েছে। এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয় মাদবসেবীরা সংঘবদ্ধ হয়ে অবাধে এ জেটির যাত্রী ছাউনীতে মাদকসেবন ও জুয়ার আসর বসিয়ে আসছে।
স্থানীয় জোয়াদ আলী জানান, দিনের বেলায় জেটির ভেতরে উঠতি বয়সী শিক্ষার্থীরা বেশিভাগ সময়ে এখানে ধুমপান ও মাদকের আসর জমায়। এছাড়া সন্ধার পর চলে জুয়ার আসর। এদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। প্রতিবাদ করলেই তেড়ে আসে তারা। কে বা কারা এটি এনেছে এখনো বিষয়টির ব্যাপারে জানা নেই।
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে গোবিন্দাসী নৌ-ঘাট সরকারিভাবে ইজারা হচ্ছিল না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কর্তৃপক্ষ (বি আই ডব্লিউ টিএ) থেকে এটি কে বা কারা এনেছে জানা নেই। তবে- মাদকের বিষয়টি উপজেলা আইশৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে।’
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ধসঢ়; বলেন- ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি আই ডব্লিউ টিএ) থেকে এটি হয়তো রাখা হয়েছে। এটার ব্যাপারে কোনো তথ্য নেই। তবে, মাদকের বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে ভূঞাপুর গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেনকে একাধিবার ফোন করলে তিনি রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টির ব্যাপারে অবগত না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য- ১৯৯৮ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের আগে উপজেলার গোবিন্দাসী নৌ-ঘাট ও সিরাজগঞ্জ সদর উপজেলার মতিন মিয়ার নৌ-ঘাট দিয়ে প্রতিদিন ঢাকা ও উত্তবঙ্গের শতশত যানবাহন ও হাজার হাজার মানুষসহ বিভিন্ন মালামাল লঞ্চ ও ফেরিযোগে পারাপার হতো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।