শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে বাড়ী থেকে কলেজে যাওয়ার উদ্দ্যেশে বের হয়, উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং পারবাইজোড়া গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯)। নিহতরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালু শাহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর উপর ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই জন আরোহী নিহত হন।তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।