শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে তীব্র ঠান্ডায় কাঁপছে মানুষ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
যশোরের অভয়নগরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমছে, থেকে থেকে বইছে হিমেল বাতাস। এতেই নামছে কনকনে শীত। শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়তে থাকায় এ অঞ্চলের মানুষের জীবনমানে ব্যাপক প্রভাব ফেলছে, বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে ছিন্নমূল মানুষ বেশি বিপাকে পড়েছেন। কনকনে শীতে জবুথবু এ জনপদ। এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল গত বৃহস্পতিবার ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ৩ জানুয়ারিতে যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে অবস্থান করলেও বাতাসের কারণে ঠাণ্ডা নামছে। এতে ঘরের বাইরে খেটে-খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ট্রাক টার্মিনালের গাড়ি লোড-আনলোড ও নদী বন্দর জাহাজ চলাচল বন্ধ ছিল। বন্দরে বেলা ১২ টার আগে কোন শ্রমিককে কাজ করতে দেখা যায় নি। আবহাওয়া অফিস সূএে জানা যায়, এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। ভ্যান চালক কামরুল ইসলাম জানান, এ এলাকায় তীব্র শীত পড়েছে। গাড়ি নিয়ে বের হওয়ায় যায় না। বেলা ১২ টার সময় ঘর থেকে বের হই। শীতে যাত্রীরা ভ্যানে উঠতে চাই না। মোটর সাইকেল চালক লোকমান জানান, সকালে যশোরের উদ্দেশ্য রওনা হই।কিন্তু কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। দূর্ঘটনা এড়াতে ১২ টায় রওনা হলাম।
কার্গো জাহাজ এমভি বরিশাল মাষ্টার সোহারাব বলেন, মংলা বন্দর থেকে কয়লা নিয়ে নওয়াপাড়া বন্দরে নোঙর করি। তীব্র শীতে ও কুয়াশার কারণে সকাল থেকে বারোটা পর্যন্ত কয়লা ডাম্পিং করতে পারেনি। হ্যান্ডলিং কুয়াশার জন্য সকালে শ্রমিককেরা আসেনি। ট্রাকচালক শফিয়ার রহমান বলেন, কয়লা লোড করে বসে আছি। তীব্র শীত চলছে সকালে অনেক কুয়াশা বিকালে চাপাইনবয়াবগঞ্জের উদ্দেশ্য রওনা হবো। যশোর ট্রাক, মিনিবাস, ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, তীব্র শীতে সকালে গাড়ি চলাচলের জন্য চালকদের খুব সাবধানে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও কুয়াশার কারণে গাড়ি চলতে নিষেধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও চলাচল করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।