শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে স্কাউট – রোভারদের দিনব্যাপী  শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা ও জেলা রোভারের উদ্যোগে বিত্তবান পরিবারের নিকট শীতবস্ত্র সংগ্রহ করে শীতার্ত গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 ১৩ জানুয়ারি শনিবার সকালে এ কার্যক্রমের সূচনা করেন জেলা রোভারের কমিশনার মোঃ জালাল উদ্দিন মজুমদার। এসময় দিনাজপুর জেলা স্কাউটসের সহকারি কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ সাফিউর রহমান, জেলা রোভার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, স্কাউটার মোঃ আব্দুস সালামসহ জেলা স্কাউটস ও জেলা রোভারের স্কাউটার, স্কাউট ও রোভার স্কাউটরা উপস্থিত ছিলেন। এদিন স্কাউট ও রোভাররা শহরের বালুবাড়ি ও আশেপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে বিত্তবানদের কাছ থেকে অব্যবহৃত শীতের বিভিন্ন পোশাক সংগ্রহ করে। এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা প্রায় ৫০টি শীতার্ত গরীব অসহায় মানুষের বাড়িতে গিয়ে সংগৃহিত এসব বস্ত্র বিতরণ করেন।  শীত বাড়লে তাদের এ  কার্যক্রম আরো বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।