শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের আহসানুল ইসলাম টিটু হলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
সরকারের নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আস‌নের সংসদ সদস্য আহসানুল ইস‌লাম টিটু‌। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী হওয়ার আনন্দে উচ্ছাসিত আওয়ামী নেতাকর্মীসহ সমগ্র নাগরপুর ও দেলদুয়ার বাসী।
আহসানুল ইস‌লাম টিটু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আহসানুল ইসলাম টিটু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হাজি মকবুল হো‌সেন ১৯৯৬ সা‌লে ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বা‌চিত হন। আহসানুল ইসলাম টিটু কে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীসহ নাগরপুর উপজেলাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।